ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ

শেরপুর : শেরপুর বার্ড ক্লাবের সভাপতি এবং শাইন্ এর নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান মনি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুর বার্ড ক্লাব ও শাইনের উদ্যোগে বৃক্ষরোপণ এবং প্রকৃতি ও পাখির সুরক্ষায় সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

শেরপুর : প্রকৃতি ও পাখির সুরক্ষায় সচেতনতা বাড়াতে পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর এবং সল্ট-কেন্ডি ট্যুরস এন্ড ট্রাভেল এর সহযোগিতায় ওই স্কুল আঙ্গিনায় বট, কদম, চালতা, আমলকি, গাব, আমড়া, ডেউয়াসহ বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে ওই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও পাখির সুরক্ষায় সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনা দাস কারুয়া, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্ এর নির্বাহী পরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনিসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেরপুর : বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনা দাস কারুয়া, শেরপুর বার্ড ক্লাবের সভাপতি এবং শাইন্ এর নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান মনি। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্ এর নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান মনি বলেন, প্রতিবছর আমাদের সংগঠনের পক্ষ থেকে পাখি ও পরিবেশবান্ধব বিশেষ প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষের চারা শিক্ষা প্রতিষ্ঠান, ঈদগাহ, রাস্তাসহ বিভিন্ন খোলা জায়গায় লাগানো হয়। এছাড়াও শিক্ষার্থীসহ জনসাধারণের মধ্যে চারা বিতরণ করা হয়। এই বছর প্রায় পাঁচ হাজার চারা লাগানো ও বিতরণ করা হবে বলে তিনি জানান।

ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান

শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ

আপডেট সময় ০৯:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬