ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা

মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা

মাদারগঞ্জ : নিহত হযরত আলী সজীব। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে হযরত আলী সজীব (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ১৬ সেপ্টেম্বর, বুধবার দুপুরে মাদারগঞ্জ পৌরসভার বানীকুঞ্জ-বলদভরা এলাকায় এই ঘটনা ঘটে। সজীব ওই এলাকার নজরুল ইসলাম ভুট্টুর ছেলে।

স্থানীয়রা জানান, প্রায় চার বছর আগে সজীবের জন্য পাত্রী দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার এক মামা নিহত হন। ওই দুর্ঘটনায় সজীবও মাথায় আঘাত পান। এরপর থেকেই তিনি শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। পরে সজীব বিয়ে করেন। তবে কিছুদিন পর তার স্ত্রী চলে যান। এরপর বেকারত্ব, আর্থিক সংকট ও পারিবারিক নানা বিষয় নিয়ে তিনি হতাশায় ছিলেন বলে স্থানীয় বাসিন্দারা জানান।

১৬ সেপ্টেম্বর দুপুরে নিজ শয়নকক্ষে ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন সজীব। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার পর সজীবের মাথায় সমস্যা দেখা দেয়। এরপর তিনি কোনো কাজ করতেন না। এই কারণে তিনি আর্থিক সংকটেও ছিলেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এই প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস

মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ০৯:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬