ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন
অ্যাপসটির ক্রিয়েটর স্থানীয় শিক্ষার্থী হৃদয় হাসান রাফি

বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ : অ্যাপসে সার বিতরণের অবিহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অনলাইন ভিত্তিক অ্যাপসের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা ১৬ সেপ্টেম্বর, বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স্থানীয় সাংবাদিকদের নিয়ে এই অবহিতকরণ সভার আয়োজন করে। এই অ্যাপসটি তৈরি করেছেন বকশীগঞ্জ উপজেলার তরুণ শিক্ষার্থী হৃদয় হাসান রাফি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম সার বিতরণে ফার্টিলাইজার ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম (এফডিএমএস) নামক অ্যাপসের সুবিধা ও কার্যকারিতা নিয়ে বিস্তর আলোচনা করেন।

সভায় ইউএনও মুরাদ হোসেন বলেন, উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় অ্যাপসটি তৈরি করা হয়। এর মাধ্যমে একজন কৃষক ভোটার আইডি কার্ড দেখিয়ে অ্যাপসে এন্ট্রি দিয়ে সার উত্তোলন করতে পারবেন। কোন কৃষক দুইবার সার নিতে গেলে তা পারবেন না। ফলে সার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এই পদ্ধতি। সার বিতরণে ডিলারদের অনিয়মের বিষয়টিও রোধ হবে। এর ফলে সার নিয়ে কারসাজি ও অব্যবস্থাপনা থাকবে না।

অবহিতকরণ সভায় স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশ নেন।

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

অ্যাপসটির ক্রিয়েটর স্থানীয় শিক্ষার্থী হৃদয় হাসান রাফি

বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬