ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫

মাদারগঞ্জ : গ্রেপ্তার পাঁচজন ট্রান্সফরমার চোর। ছবি : বাংলারচিটিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৪ সেপ্টেম্বর, সোমবার দিবাগত রাত ১টা থেকে ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী, বীর নাদাগাড়ীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বীর নাদাগাড়ী এলাকার জাকির প্রামাণিকের ছেলে নুরু মিয়া সুমন (২৮), মৃত আব্দুল খালেকের ছেলে সেলিম (৩২), মৃত কালু মন্ডলের ছেলে রবিনুর ইসলাম (২৮), চর নাদাগাড়ী এলাকার শুকুর আলীর ছেলে সুমন (২৮) এবং মাদারগঞ্জ পৌরসভার গাবেরগ্রাম এলাকার মৃত রাশেদ আলীর ছেলে রাসেল (২২)। ১৫ সেপ্টেম্বর বিকালে গ্রেপ্তার আসামিদের জামালপুর আদালতে পাঠানো হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এই প্রতিবেদককে বলেন, গত দুই মাসে মাদারগঞ্জে ২৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে। চোরচক্রকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম কাজ করছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ট্রান্সফরমার চুরির বিষয়ে বিস্তারিত জানতে আদালতে সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। চুরি রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২ জুলাই, বৃহস্পতিবার থেকে ৫ সেপ্টেম্বর, শনিবার পর্যন্ত পল্লীবিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় ২৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এর মধ্যে জুলাইয়ে ছয়টি, আগস্টে ১৭টি এবং সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে তিনটি ট্রান্সফরমার চুরি হয়। চুরি হওয়া ট্রান্সফরমারের বেশিরভাগই বালিজুড়ী ও জোড়খালী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেয়া হয়েছে। এসব ট্রান্সফরমারের বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫

আপডেট সময় ০৯:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬