ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

শেরপুর : গৃর্দ্দানারায়নপুর এলাকায় ফিতা কেটে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন করেন প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্থাপক মো. বেল্লাল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরে গৃর্দ্দানারায়নপুর ও কলেজ মোড়ে ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে পূবালী ব্যাংক পিএলসির ইলেকট্রনিক ব্যাংকিং ও সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে।

এসব বুথের উদ্বোধন করেন প্রধান অতিথি পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক এবং টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান মো. বেল্লাল হোসেন।

পূবালী ব্যাংক শেরপুর টাউন শাখার উদ্যোগে পূবালী ব্যাংক সহকারী মহাব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক বাবুল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক দুটি উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবারুন স্কুলের অধ্যক্ষ আনোয়ার হাবিব কমল, শিক্ষক খুরশিদ আলম রিনু, নবারুন শিক্ষা পরিবারের পরিচালক তরুন চক্রবর্তী, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি, শেরপুর জেলা শাখার সভাপতি মো. রমজান আলী, সহসভাপতি রফিকুল ইসলাম খোকন প্রমুখ। সভা সঞ্চালনা করেন ব্যাংক কর্মকর্তা অর্পা কর।

শেরপুর : পৌরসভার কলেজ মোড় এলাকায় ফিতা কেটে পূবালী ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন করেন প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্থাপক মো. বেল্লাল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

সভায় প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্থাপক এবং টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান মো. বেল্লাল হোসেন বলেন, বাংলাদেশ সরকারের ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং এর যে স্বপ্ন। সেটি বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। সকল গ্রাহক যাতে সহজভাবে একাউন্ট খোলা, টাকা জমা ও তোলা এবং বিভিন্ন বিল পরিশোধ নিজেরাই করতে পারে সেজন্যই ইলেকট্রনিক ব্যাংকিং ও সিআরএম বুথ উদ্বোধন করা হল। গ্রাহক এর শতভাগ সুফল ভোগ করবে এটিই প্রত্যাশা করি।

এদিকে গৃর্দ্দানারায়নপুর এলাকায় আজ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সহজ ক্যাশলেস ক্যাম্পেইন পরিচালিত হবে।

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আপডেট সময় ০৯:১৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬