ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

জামালপুর : জলাবদ্ধতা দূর করার লক্ষ্যে গবাখালি খাল পরিষ্কার করছেন যুবদলনেতা মো. সোহেল রানা খান। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুর পৌর এলাকার পানি নিষ্কাশনের অন্যতম পথ গবাখালি খাল ১৬ দিন ধরে চলছে পরিষ্কার অভিযান। ১৩ জুলাই থেকে ব্যক্তিগত উদ্যোগে এই অভিযান শুরু করেছেন জেলা যুবদলের সদস্য সচিব  মো. সোহেল রানা খান। দীর্ঘ ১৬ দিনে পরিষ্কার হয়েছে খালটির প্রায় দুই কিলোমিটার অংশ।

২৮ জুলাই, মঙ্গলবার সকালে পৌরসভার মনিরাজপুর অংশে খাল পরিষ্কার অভিযানে উপস্থিত থেকে কাজের তদারকি করেন তিনি। শ্রমিক ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে তিনি নিয়মিতই এই অভিযানে অংশ নেন।

পরিষ্কার অভিযানে সোহেল রানা খান বলেন, এই গবাখালি খাল ৭-৮ এবং ১১ নম্বর ওয়ার্ড দিয়ে নদীতে চলে গিয়েছে। এই খাল দিয়ে কমপক্ষে ৫ থেকে ৭টি ওয়ার্ডের পানি বের হয়। খালটি পরিষ্কার করার উদ্দেশ্যে একটাই, সেটা হলো জনগণের সেবা করা।

তিনি আরও বলেন, জামালপুরে এবার জলাবদ্ধতা অনেক বেশি। অনেক পরিবার পানিবন্দি হয়ে আছে। এই সমস্যাগুলো আমাদের সকলকেই মিলেমিশে সমাধান করতে হবে। সকলে মিলেমিশে পৌরবাসী ঐক্যবদ্ধ হয়ে যদি এগিয়ে আসি তাহলে কোন কোন জায়গাগুলোতে সমস্যা রয়েছে, সেগুলো বের করে আমরা সমাধান করতে পারব। এই গবাখালি খাল যতক্ষণ পর্যন্ত পরিষ্কার করা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়াও পৌরসভার বানিয়া বাজার খালের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

আপডেট সময় ১০:২৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬