ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এইচএসসি (বিএমটি) পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

৮ জুলাই, বুধবার বিকালে মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রের এইচএসসি (বিএমটি) প্রথম বর্ষের ব্যবসায় গণিত ও পরিসংখ্যান পরীক্ষায় এই ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী মির্জা কবির টেকনিক্যাল কলেজের পরীক্ষার্থী।মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষার বিধি লঙ্ঘন ও অসদুপায় অবলম্বনের চেষ্টা করেন। বিষয়টি ধরা পড়লে পরীক্ষার বিধিমালা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।

কেন্দ্র সূত্রে জানা গেছে, ব্যবসায় গণিত ও পরিসংখ্যান পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহারের চেষ্টা করছিলেন। এই সময় কেন্দ্র পরিদর্শনে থাকা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন বিষয়টি দেখতে পেয়ে তাকে আটক করেন। পরে কেন্দ্র কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

পরীক্ষা কেন্দ্রের তদারকি কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন এই প্রতিবেদককে বলেন, পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের চেষ্টা করেছিলেন। তাকে দেখে মোবাইল ফোন লুকানোরও চেষ্টা করেন। পরে কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষার বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেন।

তিনি বলেন, পরীক্ষার হলে কোনো ধরনের নকল বা অনিয়ম বরদাস্ত করা হবে না। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় ১১:২৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬