ঢাকা ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুর ডায়াবেটিস হাসপাতালে দুর্নীতির তদন্তের দাবি

জামালপুর : জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালে দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। একই সঙ্গে হাসপাতালের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে।

৮ জুলাই, বুধবার বেলা ১২টায় জামালপুর শহরের ফৌজদারী মোড়ে ভুক্তভোগী রোগী, রোগীর স্বজন ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মানববন্ধনে আবু সায়েম মোহাম্মদ সা’আদাত উল করিম সায়েম অভিযোগ করে বলেন, জামালপুর ডায়বেটিস জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। একই সঙ্গে হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনার পাশাপাশি রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবিও জানান তারা।

মোতালেব হোসেন মন্ডল বলেন, হাসপাতালের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে গঠনতন্ত্র পরিবর্তন ও কাটছাঁট করে স্বপদে বহাল থেকে হাসপাতালের কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন। এর ফলে হাসপাতালের স্বাভাবিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে। বিভিন্ন অনিয়মের সুযোগ তৈরি হয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মনিরুজ্জামান মনির বলেন, একটি জনকল্যাণমূলক চিকিৎসা প্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম, স্বেচ্ছাচারিতা বা রোগী হয়রানি গ্রহণযোগ্য নয়। দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি হয়ে পড়েছে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আলতাব হোসেন, ফারুক হোসেন ও কামাল হোসেন প্রমুখ।

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

জামালপুর ডায়াবেটিস হাসপাতালে দুর্নীতির তদন্তের দাবি

আপডেট সময় ১০:৫১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬