ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ইসলামপুরে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে সংবর্ধনা

ইসলামপুর : বক্তব্য রাখেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় স্থানীয় সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৩ জুন, শনিবার বিকালে সরকারি ইসলামপুর কলেজর আয়োজনে প্রশাসনিক ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নূরে আলম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু। তিনি বলেন, দেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার। এক্ষেত্রে শিক্ষকদের আরও দায়িত্বশীল ও মনোযোগী হয়ে শিক্ষার্থীদের পাঠদান সুনিশ্চিত করতে হবে। অভিভাবকদেরকে সচেতন হতে হবে। কারণ বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা সুযোগ পেলেই চলে যাচ্ছেন বিদেশে। দেশের উন্নয়নের জন্য মেধাবীদেরকে দেশেই কাজে লাগাতে হবে, আর ওই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান বিপুল, সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিএনপি নেতা-কর্মী, শিক্ষাঙ্গনের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এরআগে ইসলামপুর এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা কলেজেও সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে সংবর্ধানা দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ইসলামপুরে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে সংবর্ধনা

আপডেট সময় ১০:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬