ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ : গ্রেপ্তার জামালপুরের যুবক জুলাই গণঅভ্যুত্থান দিবস : বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে ১১ দলের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে বিজয় মিছিল সমাবেশ হাসিনাবিরোধী আন্দোলনে এক ছিলাম, এখনও এক থাকতে হবে : শামীম তালুকদার অভিনন্দন তরুণ প্রতিশ্রুতিশীল চিকিৎসক জুনায়েদ বিন জাকিরকে অর্থ আত্মসাত : আল আকাবা সমিতির পরিচালক ওয়াহেদ গ্রেপ্তার বকশীগঞ্জে ঐতিহাসিক জুলাই স্মরণে শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড

জামালপুরে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

জামালপুর : বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে জামালপুরে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে জামালপুর শহর বিএনপি।  ১৩ জুন, শনিবার বিকালে জামালপুর পৌরসভার যোগীরগোপা মাঠপার এলাকায় জামালপুর শহর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি বাস্তবায়ন করেছে সরকার। এরই অংশ হিসাবে আজ জামালপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হল। পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে এই বৃক্ষরোপণ করা হবে।

জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, বিএনপিনেতা ইমরান হোসেন ইরান, জেলা কৃষকদলের সদস্য সচিব গাউছুল আজম শাহীন, শহর বিএনপির সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহীদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাওসার, ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বিপুল, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামীম আহমেদ, শহর ছাত্রদলের যুগ্মআহবায়ক আবুল হাসান জয় প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

জামালপুরে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

আপডেট সময় ১০:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬