ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

হাসিনাবিরোধী আন্দোলনে এক ছিলাম, এখনও এক থাকতে হবে : শামীম তালুকদার

সরিষাবাড়ী : শোভাযাত্রায় নেতৃত্ব দেন সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম বলেছেন, যারা ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে এক ছিলাম, এখনও এক থাকতে হবে। জুলাই শহিদদে সঙ্গে কেউ বেইমানি করতে চাইলে, সেটি বাংলাদেশের সঙ্গে বেইমানি করা হবে।

৫ আগস্ট, বুধবার জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন এবং ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের দুই বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে নানা ষড়যন্ত্র করেছিল। কিন্তু দেশের জনগণ সেই ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এই সুন্দর পরিবেশ কেউ বিশৃঙ্খলা করতে আসলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা মোকাবিলা করতে প্রস্তুত রয়েছি।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল রানাসহ দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় জুলাই আন্দোলনের শহিদদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

হাসিনাবিরোধী আন্দোলনে এক ছিলাম, এখনও এক থাকতে হবে : শামীম তালুকদার

আপডেট সময় ০৫:৫০:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬