ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান

ইসলামপুর : সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। ছবি : বাংলারচিঠিডটকম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, জুলাই জাতীয় সনদে সব রাজনৈতিক দল দস্তখত করেছে। প্রথমে এনসিপি স্বাক্ষর করে নাই। পরে তারাও করেছে। এ সনদে যা লেখা আছে এটা তারা মানতে চাচ্ছেন না। আমরা সবাই মিলে একমত হয়ে দস্তখত করলাম। তারপর এটা মানবো না। এটা তো হতে পারে না। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই জাতীয় সনদ অক্ষর অক্ষরে মান্য করব।

৮ মে, শুক্রবার বিকালে জামালপুরের ইসলামপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সনদে যা বলা আছে তা কার্যকর করতে হলে বিল উত্থাপন করে জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ মেজরিটি দিয়ে অনুমোদন করাতে হবে। আর এটা করার জন্য যে সময় দরকার সেটা দিতে হবে। এই সংসদ দায়িত্ব নেয়ার পরে একশ’র বেশি অধ্যাদেশ যা অন্তবর্তী সরকারের সময় হয়েছে সেটা সংসদে একটা একটা করে পাশ করতে অনেক দিন সময় চলে গেছে।

উপদেষ্টা আরও বলেন, সংসদের সদস্য যারা হবেন তারা যদি সংসদীয় নিয়ম বুঝতে না চায়, আইন বুঝতে না চায় তাহলে তো হবে না। এটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা। বিএনপির যথেষ্ট জনসমর্থন আছে। এটা নিয়ে চিন্তা করছি না। কারো হুমকি-ধামকিতে ভয় পাই না। অনুরোধ করবো বিষয়টি বোঝার চেষ্টা করুন। সঙ্গেই থাকুন। আমরা যখন বলেছি জুলাই সনদ বাস্তবায়ন করব তখন এর বাইরে কিছু চেয়ে ঝামেলা করার চেষ্টা করার দরকার নেই।

আলোচনা সভায় জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-৫ (সরদ) আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান

আপডেট সময় ১০:২৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬