ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা 

মাদারগঞ্জ : গৃহবধূ ইসমত আরার মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম  

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ইসমত আরা (২৫) নামে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শ্বশুরবাড়ির পক্ষ থেকে আত্মহত্যার দাবি করা হলেও নিহতের পরিবার একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করছেন।

২২ এপ্রিল, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গুনারীতলা ইউনিয়নের গুনারীতলা পশ্চিমপাড়া এলাকায় নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইসমত আরাকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ বিকালে শ্বশুরবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠায়।

নিহত ইসমত আরা ওই এলাকার নূর ইসলামের স্ত্রী এবং মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী নামাপাড়া এলাকার ইউনুস আলীর মেয়ে। এ ঘটনা পর স্বামী নূর ইসলাম পলাতক রয়েছেন বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাত-আট বছর আগে পারিবারিকভাবে নুর ইসলামের সঙ্গে ইসমত আরার বিয়ে হয়। বছরখানেক সুখে সংসার কাটার পর এই দম্পতির কোলজুড়ে ফুটফুটে একটি মেয়ে সন্তান আসে। পরবর্তীতে নূর ইসলাম প্রবাসে যান এবং কিছুদিন মধ্যেই দেশে ফিরে আসেন। এরপর থেকেই দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। ইসমত আরা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নিহতের বাবা ইউনুস আলী অভিযোগ করে বলেন, তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মেহেজাবীন রশিদ তিন্নী এ প্রতিবেদককে বলেন,  গৃহবধূর গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ফাঁসিতে ঝুলে মারা গেছেন। অথবা তাকে ঝুলিয়ে হত্যার চেষ্টা করা হয়ে থাকতে পারে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পুলিশকে জানানো হলে শ্বশুরবাড়ির লোকজন মরদেহ নিয়ে যায় বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা 

আপডেট সময় ১০:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬