ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

আশেক মাহমুদ কলেজের সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ফলক উম্মোচন

জামালপুর : ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন শেষে মোনাজাতে অংশ নেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সীমানা প্রাচীর নির্মাণ প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করা হয়েছে।  ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুরে জামালপুর সদর আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ  শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এই ফলক উন্মোচন করেন।

সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীরের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারী, সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাকিম, সহযোগী অধ্যাপক আব্দুল হাই আলহাদী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, জেলা মৎস্যজীবীদলের সভাপতি আব্দুল হালিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, কলেজের সার্বিক নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে সীমানা প্রাচীর নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে এবং শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাসে পড়াশোনার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, জামালপুরের শিক্ষা অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, ছয় কোটি ছয় লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

আশেক মাহমুদ কলেজের সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ফলক উম্মোচন

আপডেট সময় ১০:৫২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬