ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার

সরিষাবাড়ী : গ্রেপ্তার সবুজ সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃজেলা অনলাইন জুয়ার মূলহোতা ও ‘অনলাইন ক্যাসিনো সম্রাট’ খ্যাত সবুজ সরকারকে ২ অক্টোবর, শুক্রবার ভোরে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি উপজেলার আওনা ইউনিয়নের স্থলগ্রামের মো. চান মিয়া সরকারের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সরিষাবাড়ী উপজেলায় বেশ কয়েকটি অনলাইন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইটের মাধ্যমে বিশাল সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন সবুজ সরকার। এজেন্ট নিয়োগ ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে এলাকার বিপুল সংখ্যক যুবসমাজ ও শিক্ষার্থীকে তিনি অনলাইন জুয়ার জালে আসক্ত করে তোলেন। এতে অনেকেই নিঃস্ব হয়েছেন। ​সবুজ সরকারের গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।

জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সবুজ সরকারের অবৈধ অনলাইন জুয়ার কারবারের বিষয়ে বেশ কিছুদিন ধরে নজরদারি চালানো হচ্ছিল। সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ অক্টোবর, ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল ডিভাইস, মোবাইল ও আলামত জব্দ করা হয়েছে। সবুজ সরকারের আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।

এ ব্যাপারে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম তালুকদার এই প্রতিবেদককে বলেন, আসামি সুবজ সরকারের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় ডিজিটাল নিরাপত্তা ও জুয়া আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাকে অনলাইন জুয়ামুক্ত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার

আপডেট সময় ১০:৫১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬