ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মাদারগঞ্জ : উড়ানো হয় স্বাধীনতা দিবসের  স্মারক বেলুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ২৬ মার্চ, বৃহস্পতিবার সকাল থেকেই দিনটিকে ঘিরে উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরের সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে বালিজুড়ী এফ. এম উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ এবং উপজেলা অডিটরিয়াম কাম মাল্টি পারপাস হলরুমে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক রেজাউল করিম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লানজু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহজাদা বুলবুল, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবীর, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, ফজলুল হক, আব্দুস সামাদ, বেলাল হোসেন বেলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক ও তথ্য আপা দিপা খাতুন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক রাকিবুল ইসলাম লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

আপডেট সময় ১০:৫৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬