ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ

ইসলামপুর : হামলায় ক্ষতিগ্রস্ত হয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর গাড়ি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় স্থানীয় সংসদ সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবুর ব্যক্তিগত গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। ১০ জুলাই, শুক্রবার সন্ধ্যায় ইসলামপুরের জেলা পরিষদ ডাকবাংলোতে এই ঘটনা ঘটে।

এই ঘটনাকে কেন্দ্র করে ডাকবাংলোতে থাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়িও ভাংচুর করা হয়। এমপির গাড়ি ভাংচুরের প্রতিবাদে রাতে পৌর শহরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে থানা মোড় বটতলা প্রাঙ্গণে পথসভায় তারা হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

জানা গেছে, সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু উপজেলার মলমগঞ্জ এলাকায় একটি কলেজের অনুষ্ঠানে উপস্থিত হন। উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসমত এবং পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসানকে স্টেজ থেকে নেমে যেতে নির্দেশ দেন সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব। এতে করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপজেলা ডাকবাংলোতে ডেকে পাঠান। এরই ফাঁকে বাইরে সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়ি ও নূরুল ইসলাম নবাবের গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

এই বিষয়ে জানার জন্য সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবকে একাধিকবার ফোন দিয়ে পাওয়া যায়নি।

এই বিষয়ে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এ প্রতিবেদককে বলেন, নতুন ইউএনওর সঙ্গে কথা বলার সময় একদল দুষ্কৃতিকারী গাড়ি ভাংচুর করেছে। দ্রুত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য ওসিকে বলেছি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই প্রতিবেদককে বলেন, রাতে ডাকবাংলো প্রাঙ্গণে গাড়ি ভাংচুরের ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় ১০:৪২:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬