ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

সরিষাবাড়ী : বিসিআইসি’র চেয়ারম্যান মো. বাবুল মিঞা। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন-বিসিআইসি’র চেয়ারম্যান মো. বাবুল মিঞা জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ যমুনা সার কারখানা-জেএফসিএল পরিদর্শন করেছেন।

​১৫ অক্টোবর, বৃহস্পতিবার বিকালে তিনি কারখানায় পৌঁছে বাল্ক স্টোর, সারের গুদাম ও কন্ট্রোল রুমসহ গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। পরে জেএফসিএল সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

​যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন, জিএম (কমার্শিয়াল) আব্দুল হামিদ, অ্যামোনিয়া বিভাগের প্রধান ফজলুল হক এবং সিবিএ সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার বক্তব্য রাখেন। সফরের মূল উদ্দেশ্য ছিল কারখানার সার্বিক কার্যক্রম ও অগ্রগতি পর্যবেক্ষণ করা।

উল্লেখ্য, দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর ৭ অক্টোবর, বুধবার কারখানাটি উৎপাদনে ফিরলেও ৮ অক্টোবর, বৃহস্পতিবার ভোরে বয়লারে লিকেজ দেখা দেওয়ায় বর্তমানে সার উৎপাদন পুনরায় বন্ধ রয়েছে। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত দৈনিক এক হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কারখানাটি জামালপুরসহ উত্তরাঞ্চলের ২১টি জেলায় সার সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

আপডেট সময় ১১:৩১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬