ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত

মাদারগঞ্জ : জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও সুমন চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর, শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা আইসিটি কর্মকর্তা এম. ই. সারোয়ার লিমন, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম ও পৌর কৃষকদলের সভাপতি ইসহাক আলী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প নেই। কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে দক্ষতা, সময়ের সঠিক ব্যবহার ও আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে হবে। উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মাদারগঞ্জ : জাতীয় উৎপাদনশীলতা দিবসে বের হয় শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

আলোচনা সভা শেষে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত

আপডেট সময় ০৯:৪৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬