ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন
জাতীয় ভোক্তা অধিকারের অভিযান

ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা

জামালপুর : শশী অয়েল মিলে ভেজাল সরিষাতেল উৎপাদন। ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় ভেজাল সরিষার তেল উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি অয়েল মিলে অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

২৮ জুলাই, মঙ্গলবার বিকালে মেলান্দহ পৌরসভার শাহজাতপুর এলাকায় জামালপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম।

অভিযান সূত্রে জানা গেছে, শশী অয়েল মিল নামের প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দীর্ঘ দিন ধরে অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এছাড়া প্রতিষ্ঠানটিতে ভেজাল সরিষার তেল উৎপাদনের প্রমাণ পাওয়ায় মালিক মো. আলিম উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানায় মজুত থাকা ভেজাল তেল ধ্বংস, প্রতিষ্ঠানটি সিলগালা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা এই প্রতিবেদককে বলেন, প্রতিষ্ঠানটির ভোজ্যতেল উৎপাদনের কোন বৈধ অনুমোদন বা প্রয়োজনীয় কাগজপত্র নেই। দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে আসছে। অভিযানে তেলে ভেজালের প্রমাণ পাওয়া গেছে। কারখানায় মজুত থাকা সব ভেজাল তেল ধ্বংস করা হয়েছে। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা, কারখানা সিলগালা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মালিককে এক মাসের কারাদণ্ড দেওয়ার বিষয়টি বিবেচনায় ছিল। তবে তিনি হার্টের  রোগের চিকিৎসাসংক্রান্ত নথি উপস্থাপন করায় মানবিক বিবেচনায় কারাদণ্ড না দিয়ে জরিমানার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, প্রতিষ্ঠানটি থেকে তেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। পরীক্ষাগারের প্রতিবেদনে নমুনাটির কোন স্বীকৃত ভোজ্য তেলের উপস্থিতি পাওয়া যায়নি। তারা সামান্য সরিষার তেলের সঙ্গে বিভিন্ন উপাদান মিশিয়ে ভেজাল তেল বাজারজাত করছিল, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি বৈধ অনুমোদন ছাড়া পুনরায় কোন ধরনের উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারবে না। প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত বিদ্যুৎ সংযোগও পুনর্বহাল করা হবে না।

অভিযানে উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

জাতীয় ভোক্তা অধিকারের অভিযান

ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১০:৩৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬