ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

জামালপুরে সিডস কর্মসূচির এনিমেটরদের প্রশিক্ষণ শুরু

জাতীয় উন্নয়ন কর্মকান্ডে কিশোর-কিশোরীদের সম্পৃক্ত করা এবং তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে জামালপুরে উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির আওতায় সংলাপ এনিমেটরদের ছয়দিনব্যাপী প্রশিক্ষণ ১৮ জানুয়ারি, রবিবার শুরু হয়েছে।

উন্নয়ন সংঘের ডিটিআরসির শেওলা কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। এতে সভাপতিত্ব করেন সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, মনিটরিং ম্যানেজার রেজাউল করিম, সিডস কর্মসূচির ব্যবস্থাপক মো. শামসুদ্দিন প্রমুখ। প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন সিডসের কর্মসূচি কর্মকর্তা (শিক্ষা) সায়েদুল ইসলাম।

জানা গেছে, মাদক, বাল্যবিয়ে, যৌন হয়রানি, শিশু-কিশোর নির্যাতন, স্মার্ট ফোনের অপব্যবহারসহ বিভিন্ন সামাজিক ব্যধি ও অপরাধ সম্পর্কে কিশোর-কিশোরীদের সচেতন করে তাদেরকে প্রতিটি ইতিবাচক কাজে সম্পৃক্ত করাই এ কর্মসূচির উদ্দেশ্য। এই প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে মাধ্যমে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে উৎসাহিত করতে সংলাপ কেন্দ্র পরিচালনা করা হয়। এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে এনিমেটরদের দক্ষতা ও সক্ষমতার জন্যে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

জামালপুর : প্রশিক্ষণে অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সংস্থার নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা বলেন, সিডস কর্মসূচির অন্যতম সৌন্দর্য সংলাপ কেন্দ্রের মাধ্যমে কিশোরীদের দক্ষতা উন্নয়ন, বিকাশ ও ক্ষমতায়নের লক্ষ্যে বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করা। তিনি ছয়দিনের প্রশিক্ষণের সফলতা কামনা করে বলেন, প্রশিক্ষণে সবাইকে মনোযোগী ও সকলের সক্রিয় অংশগ্রহণ করে অর্জিত জ্ঞান ও তথ্য-উপাত্তগুলো নিয়ে এলাকায় কিশোরীদের মাঝে ছড়িয়ে দিতে হবে।

সিডস কর্মসূচির আওতায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও জামালপুর সদর উপজেলায় ৩৬টি সংলাপ কেন্দ্রের মাধ্যমে ৭২০ জন কিশোর-কিশোরীকে নিয়ে এক বছরব্যাপী উদ্বুদ্ধমূলক সেসন পরিচালনা করা হবে। এতে শিক্ষা ও বিনোদনমূলক কার্যক্রম থাকবে।

প্রসঙ্গত, নরওয়েভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ গত সাত বছর সফলভাবে কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। কর্মসূচির মূল দিক হল জীবিকায়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। এছাড়া দুর্নীতি প্রতিরোধ, দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, প্রতিবন্ধী বা সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে নানাভাবে ভূমিকা রা প্রশিক্ষণে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

জামালপুরে সিডস কর্মসূচির এনিমেটরদের প্রশিক্ষণ শুরু

আপডেট সময় ১০:১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬