ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

মাদারগঞ্জে রেকর্ড পরিমাণ ভুট্টা চাষ : সবুজ পাতায় স্বপ্ন বুনছেন চাষিরা

মাদারগঞ্জ : রেকর্ড পরিমাণ ভুট্টা চাষ হয়েছে মাদারগঞ্জের বিভিন্ন এলাকায়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ হয়েছে। আবহাওয়া ও মাটি উপযোগী হওয়ায় ভুট্টা চাষ করে নিজেদের ভাগ্য ফেরাচ্ছেন চরাঞ্চলের দরিদ্র চাষিরা। কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন এ উপজেলায় ভুট্টা চাষ জনপ্রিয় হয়ে উঠছে।

প্রতিবছরই ভুট্টা চাষে নতুন নতুন রেকর্ড গড়ছে চাষিরা। এবারও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে ভুট্টার আবাদ। আবহাওয়া অনুকুলে থাকলে চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাঁচ হাজার ২০০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। এবার ভুট্টা চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তিন হাজার ৫০০ হেক্টর জমি। ভুট্টা চাষে খরচ কম, অথচ ফলন ও দাম বেশি। এ জন্যই চাষিদের ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে। ফলে ১০ বছরে ব্যবধানে এ উপজেলায় ভুট্টার আবাদ বেড়েছে প্রায় ৬৪ গুণ। ২০১৫ সালে এ উপজেলায় ভুট্টার আবাদ হয়েছিল মাত্র ৮০ হেক্টর জমিতে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার হিদাগাড়ী, মির্জাপুর, নব্যচর, আটাত্তর চর, চর শুভগাছা, সুখনগরী, ফুলজোড়, হাটমাগুড়াসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ভুট্টা চাষ হয়েছে। মাঠের পর মাঠ শুধু ভুট্টাখেত। সবুজ রঙের গাছগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায়। গাছে গাছে আসতে শুরু করেছে ভুট্টার মোচা। চাষিরা বাম্পার ফলনের আশায় ভুট্টার জমিতে পানিসেচ, নিড়ানি এবং রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন। পুরুষের পাশাপাশি নারীদেরও কাজ করতে দেখা যায়।

চরপাকেরদহ ইউনিয়নের হিদাগাড়ী এলাকায় কৃষক নাসির উদ্দিন বলেন, যমুনার চরে ১০ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি। আগাম জাতের ভুট্টা চাষ করায় ইতিমধ্যে গাছে গাছে কলা (মোচা) আসতে শুরু করেছে। গত বছর ভুট্টার দ্বিগুণ ফলন পেয়েছি। আশা করি, এবার ভুট্টার ভাল ফলন পাব।

বালিজুড়ী ইউনিয়নের নাংলা এলাকার চাষি মিজানুর রহমান বলেন, ধানের চেয়ে কম খরচ করে দ্বিগুণ ভুট্টা উৎপাদন করা যায়। বিগত বছরগুলোতে ভুট্টা চাষ করে আমার পরিবারে স্বচ্ছলতা ফিরেছে। এবারও ভুট্টার আবাদ করেছি, আশা করি ভালো ফলন হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুর রহমান এ প্রতিবেদককে বলেন, চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা আবাদ হয়েছে। সব ধরনের ফসল উৎপাদনে আমরা চাষিদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছি। ভুট্টা চাষে খরচ অনেক কম কিন্তু দাম অনেক ভালো। সেই সঙ্গে ভুট্টার গাছ গো-খাদ্য ও জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। বর্তমানে বাজারে ভুট্টার চাহিদাও অনেক বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে রেকর্ড পরিমাণ ভুট্টা চাষ : সবুজ পাতায় স্বপ্ন বুনছেন চাষিরা

আপডেট সময় ০৯:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬