ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

বকশীগঞ্জে কৃষিপ্রযুক্তি ও পুষ্টিমেলা শুরু

বকশীগঞ্জ : মেলা উদ্বোধন শেষে ডক্টর সালমা আক্তার লাইজু অন্যান্য অতিথিদের নিয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ৭ অক্টোবর, মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর সালমা আক্তার লাইজু। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা। উদ্বোধন শেষে মেলার ১৬টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

কৃষিতে প্রযুক্তির ব্যবহার জোড়দার করা, কৃষির উৎপাদন বৃদ্ধি করা, কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করা, কৃষি প্রযুক্তির পাশাপাশি পুষ্টিকর খাদ্য উৎপাদন করা, অর্থকরী ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা, কৃষি অর্থনীতির চাকা সচল রাখা, পরিবেশবান্ধব ফসল চাষের লক্ষ্যে মেলাটির আয়োজন করা হয়েছে। ৯ অক্টোবর, বৃহস্পতিবার পর্যন্ত মেলা চলবে।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

বকশীগঞ্জে কৃষিপ্রযুক্তি ও পুষ্টিমেলা শুরু

আপডেট সময় ১০:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫