ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন
জামালপুর রেলওয়ে থানা পুলিশের অভিযান

টিকিট কালোবাজারি জামাল গ্রেপ্তার, ৮টি টিকিট জব্দ

জামালপুর : গ্রেপ্তার টিকিট কালোবাজারি মো. জামাল। ছবি : বাংলারচিঠিডটকম

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী জামালপুর রেলওয়ে থানা এলাকায় বিশেষ যৌথ বিশেষ অভিযান পরিচালনা করে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে পেশাদার টিকিট কালোবাজারী মো. জামালকে (৪০) গ্রেপ্তার করেছে।

তার কাছ থেকে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের জামালপুর-ঢাকা রেলপথের আটটি আসনের তিনটি অনলাইন টিকিট ও টিকিট বিক্রির এক হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। ২২ অক্টোবর, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম এ প্রতিবেদককে বলেন, জামালপুর রেলওয়ে স্টেশন থেকে পেশাদার টিকিট কালোবাজারি মো. জামাল পরিচিত লোকজনের মোবাইল ফোন নম্বর ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকিট কাউন্টার এবং অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট সংগ্রহ করে নিজের কাছে রাখেন। তার পরিচিত টিটিক ক্রেতা যাত্রী ফোন দিলে তাদের কাছে দ্বিগুণ দামে টিকিট বিক্রি করতেন। এছাড়াও তিনি রেললাইন, স্টেশনের বিভিন্ন জায়গায় অবস্থান করে ঢাকাগামী যাত্রীদের কাছে আন্ত:নগর বিভিন্ন ট্রেনের টিকিট বিক্রি করতেন বলে স্বীকার করেছেন।

তিনি আরও জানান, তাকে আসামি করে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুর রেলওয়ে থানা পুলিশের অভিযান

টিকিট কালোবাজারি জামাল গ্রেপ্তার, ৮টি টিকিট জব্দ

আপডেট সময় ১১:১৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫