ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ইসলামপুরে মাদক জুয়া চুরি বন্ধের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা

ইসলামপুর : মাদক, জুয়া ও চুরি বন্ধের দাবিতে প্রতিবাদ সভা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় মদ, জুয়া, ইয়াবা, গাঁজা ও চোরের উপদ্রব বন্ধের দাবিতে প্রতিবাদে ২ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে কাঠমা বাজার বণিক সমিতির উদ্যোগে স্থানীয় মাদরাসা মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।

কাঠমা বাজার বণিক সমিতির সভাপতি ও নোয়ারপাড়া ইউপি সদস্য মো. রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আইনজীবী মো. মনির হোসেন পলাশ, কাঠমা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসাইন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ কাজী, ইউনিয়ন ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক আবু বক্কর প্রমুখ।

ইসলামপুর : মাদক, জুয়া ও চুরি বন্ধের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

মাদক কারবারি ও চোরদের উপদ্রব বন্ধের দাবি জানিয়ে কাঠমা বাজার বণিক সমিতির সভাপতি ইউপি সদস্য মো. রকিবুল হাসান বলেন, মাদককারবারি ও চোরদের উপদ্রব থেকে আমরা নিস্তার পেতে পাই। এলাকার যুবসমাজকে রক্ষা করতে চাই। ইতিমধ্যে একজন চোরকে হাতেনাতে ধরেছে এলাকাবাসী। তাকে থানায় সোপর্দ করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য চোরদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এলাকায় নিয়মিত মাদক ও জুয়াবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ও জুয়া নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এর আগে একই স্থানে মাদক জুয়া চুরি বন্ধের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার হাজারো মানুষ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ইসলামপুরে মাদক জুয়া চুরি বন্ধের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা

আপডেট সময় ০৮:৫৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫