ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

ইসলামপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর উঠান বৈঠক

ইসলামপুর : বক্তব্য রাখেন এমপি প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ডক্টর সামিউল হক ফারুকী। ছবি : বাংলারচিঠিডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসংযোগ ও উঠান বৈঠক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর, বুধবার রাতে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পিরোজপুর এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর সামিউল হক ফারুকী এতে বক্তব্য রাখেন। তিনি বলেন, ইনসাফভিত্তিক, আধুনিক ও উন্নত ইসলামপুর গড়ে তোলা আমার লক্ষ্য। জনগণের ভোট ও দোয়া পেলে আমি এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে থাকবে ন্যায়বিচার, সুশাসন ও উন্নয়নের সমন্বয়। ইসলামপুরের মানুষ বছরের পর বছর উন্নয়ন থেকে বঞ্চিত। সময় এসেছে জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার। তিনি আরও বলেন, উন্নয়ন হবে মানুষের কল্যাণে, নয় দলীয় স্বার্থে। যে রাজনীতি মানুষের জীবনমান উন্নয়নের বার্তা দেয়, সেটিই আমাদের রাজনীতি।

ওয়ার্ড সভাপতি শাহিন সেখের সভাপতিত্বে জেলা শুরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, উপজেলা আমীর রাশেদুজ্জামান, উপজেলা সেক্রেটারি আবু মোছা,উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মনির হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, চরগোয়ালিনী ইউনিয়নের সভাপতি আমিনুর ইসলাম, সহকারী সেক্রেটারি মনিরুজ্জামান প্রমুখ এতে বক্তব্য রাখেন।

জনপ্রিয় সংবাদ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

ইসলামপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর উঠান বৈঠক

আপডেট সময় ১০:২৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫