ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ইয়াবা ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার, ২২ হাজার ইয়াবা বড়ি জব্দ

জামালপুর : গ্রেপ্তার ইয়াবা ব্যবসায়ী দম্পতি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে ২২ হাজার ইয়াবা বড়িসহ আব্দুল মতিন ও শাহিদা বেগম নামের এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ অক্টোবর, শুক্রবার সকালে জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিকালে জামালপুর সদর থানায় আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সাথে বৈঠকে অভিযানের বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ। গ্রেপ্তার আব্দুল মতিন (৪৭) জামালপুর সদর উপজেলার ডিগ্রিররচর পশ্চিমপাড়া গ্রামের মৃত হাসমত আলীর ছেলে ও শাহিদা বেগম (৩৫) নরুন্দি ডিগ্রিরচর গ্রামের আব্দুস সামাদের মেয়ে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, ২৪ অক্টোবর, শুক্রবার সকালে কক্সবাজার থেকে বাসে করে যাত্রীবেশে ২২ হাজারটি ইয়াবা বড়ি সঙ্গে নিয়ে আসেন মাদক ব্যবসায়ী আব্দুল মতিন ও তার স্ত্রী শাহিদা বেগম। গোপন তথ্যের ভিত্তিতে জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় বাস থামিয়ে অভিযান চালিয়ে ওই দম্পতিকে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে সদর থানা পুলিশের একটি আভিযানিক দল।

তিনি আরও জানান, পরে যাত্রীসহ বাসটি জব্দ করে থানায় নিয়ে সকল যাত্রীদের তল্লাশি করা হয়। অন্য যাত্রীদের কাছে অবৈধ কিছু না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। তবে দ্রুতগামী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা বড়িগুলোর আনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা। গ্রেপ্তার আব্দুল মতিন ও শাহিদা বেগমের বিরুদ্ধে এর আগেও দুটি করে মাদক মামলা রয়েছে। গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

সাংবাদিকদের সাথে বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ইয়াবা ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার, ২২ হাজার ইয়াবা বড়ি জব্দ

আপডেট সময় ১০:০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫