ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকশীগঞ্জে সাবেক ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বকশীগঞ্জ : নগর মামুদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাবেক ইউএনও মাসুদ রানা ও নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

৩১ আগস্ট, রবিবার দুপুর ১২ টায় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে বাট্টাজোড় জিন্নাহ বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জিন্নাহ বাজার এলাকায় অবস্থিত কিন্ডার গার্ডেন ব্রাইট স্কুলের পরিচালক ইসমাইল হোসেন সিরাজী নগর মামুদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আল মামুন সিদ্দিকীর বিরুদ্ধে ইউএনও’র কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগটি ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় বকশীগঞ্জের সাবেক ইউএনও মো. মাসুদ রানা ১৩ আগস্ট, বুধবার  ব্রাইট স্কুলের পাঠদান কার্যক্রম সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বন্ধ করে দেন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইসমাইল হোসেন সিরাজী ব্রাইট স্কুলের শিক্ষার্থী দিয়ে ২৪ আগস্ট, রবিবার সাবেক ইউএনও মো. মাসুদ রানা ও নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন সিদ্দিকীর বিরুদ্ধে মানববন্ধন করান এবং অপপ্রচারে লিপ্ত হন।

এরই প্রতিবাদে আমরা সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন করছি। তাই আমরা ব্রাইট স্কুলের পাঠদান কার্যক্রম বন্ধ রাখার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সুমন, মিল্লাত হোসেন , নিলা আক্তার, রেজাউল করিম ও তামীম মিয়া প্রমুখ। মানবনন্ধনে ৫ শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ইউএনও’র কাছে স্মারকলিপি পেশ করেন।

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

বকশীগঞ্জে সাবেক ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ১০:০৭:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫