ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন

মাদারগঞ্জে তাঁতীদল নেতা সিদ্দিকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

মাদারগঞ্জ : তাঁতীদল নেতা সিদ্দিকের রুহের মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান সিদ্দিকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোরবর, শনিবার সন্ধ্যায় বালিজুড়ী বাজারে বিএনপি কার্যালয়ে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চর পাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার বলেন, শহীদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত একজন নিবেদিতপ্রাণ ছিলেন সিদ্দিকুর রহমান সিদ্দিক। তাঁতীদলকে শক্তিশালী ও সংগঠিত করতে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে সংগঠন একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারাল।

মাদারগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মাজেদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চর পাকেরদহ ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সভাপতি মনজুরুল করিম মনজু সরকার, জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিন, মোহাম্মদ ফারুক আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্মআহ্বায়ক মিল্লাত সরকার, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ রাজু আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শামিম আহম্মেদ।

পরে তাঁতীদল নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল শেষে দোয়ায় অংশ নেন নেতৃবৃন্দ। একই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত

মাদারগঞ্জে তাঁতীদল নেতা সিদ্দিকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

আপডেট সময় ১০:১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫