ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

মাদারগঞ্জে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে এগিয়ে এল তরুণেরা

মাদারগঞ্জ : বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে অংশ নেন তরুণেরা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া বাজার–তেঘরিয়া উত্তরপাড়া সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় ছাত্র ও যুব সমাজ। সাম্প্রতিক টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। এতে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

৪ অক্টোবর, শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত স্বেচ্ছাশ্রমে চলে সড়ক সংস্কারের কাজ। উপজেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মিল্লাত সরকারের সহযোগিতায় এ কাজ হাতে নেয় স্থানীয় তরুণেরা।

সংস্কার কাজে অংশ নেন এস কে টি দাখিল মাদরাসার শিক্ষক হুমায়ুন কবির, মাদারগঞ্জ এএইচজে সরকারি কলেজ ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মো. মশিউর রহমান, সদস্য সবুজ হাসান, ছাত্র সমন্বয়ক আরিফ ইসলাম, মিতু, সালমান, সুজন, স্বপন, টেনু, শফিকসহ আরও অনেকে।

মাদারগঞ্জ এএইচজে সরকারি কলেজ ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মো. মশিউর রহমান বলেন, টানা বৃষ্টির কারণে তেঘরিয়া বাজার থেকে তেঘরিয়া উত্তরপাড়া সড়কের বিভিন্ন স্থানে বড় গর্ত হয়ে যায়। এতে প্রতিদিনের যাতায়াতে জনদুর্ভোগ নিত্যদিনের সঙ্গী হয়ে উঠে। তাই স্থানীয় মানুষের সুবিধার্থে নিজেদের উদ্যোগেই সড়ক সংস্কার শুরু করেছি। এই ইতিবাচক উদ্যোগ কেবল সড়ক সংস্কারেই সীমাবদ্ধ থাকবে না। বরং ভবিষ্যতে সামাজিক উন্নয়নেও তরুণেরা এগিয়ে আসবেন।

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

মাদারগঞ্জে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে এগিয়ে এল তরুণেরা

আপডেট সময় ১০:৪৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫