ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ

জামালপুর : জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকায় এই সড়কে কোন বাস ছেড়ে যায়নি। ছবি : বাংলারচিঠিডটকম

ময়মনসিংহ বাস কাউন্টারে বহিরাগতদের হামলায় এক শ্রমিক আহত এবং বরুন নামে এক টিকিট মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে সকল প্রকার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

১২ অক্টোবর, রবিবার সকাল থেকে এই সড়কে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জামালপুর জেলা বাস মালিক সমিতি ও জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

জামালপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ জাানান, কেন্দ্রীয় নির্দেশে আজ সকাল থেকে জামালপুর-ময়মনসিংহ-ঢাকা সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা সড়কসহ উত্তরবঙ্গমুখী সড়কে বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলেও তারা জানান।

তিনি আরও বলেন, মালিক ও শ্রমিকদের দাবি অবিলম্বে মেনে না নিলে ১৩ অক্টোবর, সোমবার সকাল থেকে ঢাকা বিভাগে এবং পরদিন থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় মালিক ও শ্রমিক নেতারা।

এ সময় জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক শেখ মো. আব্দুস সোবহান, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদসহ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় জামালপুর-ময়মনসিংহ-ঢাকা সড়কে যাত্রী সাধারণকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ

আপডেট সময় ০৯:৫৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫