ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ
পুলিশের উপর হামলা :

বকশীগঞ্জে মাদকব্যবসায়ী ছিনতাই, দুই পুলিশ আহত, আটক ৪

বকশীগঞ্জ : বকশীগঞ্জ থানা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুলিশের উপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। ৮ অক্টোবর, বুধবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটেছে পৌর শহরের সওদাগরপাড়া এলাকায়।

হামলায় পুলিশের একজন উপ-পরিদর্শকসহ (এসআই) দু’জন আহত হয়েছেন। পুলিশের উপর হামলার ঘটনায় চারজনকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ পৌর শহরের সওদাগরপাড়া এলাকার সুরুজ আলীর ছেলে লিটন মিয়ার (৪৫) বাড়িতে অভিযান চালায়। এ সময় লিটন মিয়াকে ১০০ পিস ইয়াবা বড়িসহ আটক করা হয়। পুলিশ লিটন মিয়াকে আটক করে নিয়ে যাওয়ার সময় তার বাড়ির লোকজন পুলিশের উপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশের কাছ থেকে লিটন মিয়াকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

এ সময় হামলায় এসআই রাসেল,  আহাম্মেদ, কনস্টেবল আমিরুল ইসলাম আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের উপর হামলা ও মাদকব্যবসায়ীকে ছিনিয়ে নেয়ার ঘটনায় পরে অভিযান চালিয়ে ওই এলাকার চারজনকে আটক করেছে পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাঁধাদানকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের উপর হামলা :

বকশীগঞ্জে মাদকব্যবসায়ী ছিনতাই, দুই পুলিশ আহত, আটক ৪

আপডেট সময় ০২:০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫