ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জামালপুরে ভূমি উদ্ধারের দাবিতে কৃষকদের মানববন্ধন, স্মারকলিপি পেশ

জামালপুর : ভূমি উদ্ধারের দাবিতে দাবিতে কৃষকদের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে আওয়ামী সুবিধাবাদী, প্রভাবশালী ও ভূমিদস্যুদের কবল থেকে ভূমি উদ্ধারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে ভুক্তভোগী কৃষকেরা। ১২ অক্টোবর, রবিবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে ভূক্তভোগী ৩৫টি পরিবারের সদস্যরা এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী কৃষক মেরাজুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, খালিদ হাসান ও সখিনা বেগম।

এ সময় কৃষক মেরাজুল ইসলাম বলেন, নদী ভাঙনের কবলে জামালপুরের নাওভাঙ্গা ও শেরপুর জেলার চরপক্ষীমারী মৌজার জমির সীমানা চিহ্নিত না থাকায় ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত চরের উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে শেরপুর জেলার তিনজন এবং জামালপুর জেলার দু’জন নিহত হয়। তখন থেকেই কৃষকদের চাষাবাদের জমি জোর করে দখল করে রাখে প্রভাবশালী ভূমিদস্যুরা।

তিনি আরও বলেন, এ প্রেক্ষিতে সীমানা নির্ধারণ ও মীমাংসার জন্য জামালপুর ও শেরপুর জেলা প্রশাসন উদ্যোগ নেন। দীর্ঘদিনের প্রচেষ্টায় দুই জেলার সীমানায় দুই মৌজা নাওভাঙ্গা ও চরপক্ষীমারীর মাঝে দুই জেলার প্রশাসন সীমানা নির্ধারণ করে দেন। তিন মাস আগে নির্ধারিত দুই জেলার সীমানায় পিলার বসানো হয়। কিন্তু প্রভাবশালী ভূমিদস্যুরা তা অমান্য করে কৃষি নির্ভর ৩৫টি পরিবারের সদস্যদের চাষাবাদে নানাভাবে হুমকি ও বাধা দিচ্ছে। অবিলম্বে আমাদের জমির দখল বুঝিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রধক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসক হাছিনা বেগমের কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন তারা।

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

জামালপুরে ভূমি উদ্ধারের দাবিতে কৃষকদের মানববন্ধন, স্মারকলিপি পেশ

আপডেট সময় ০৩:১৩:০১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫