ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল প্রশিক্ষণ সনদ পেল জামালপুরের ৯০ উদ্যোক্তা

জামালপুর : উদ্যোক্তাদের দেওয়া হয় সনদপত্র। ছবি : বাংলারচিঠিডটকম

শিল্পমন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এনপিও) জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয়ক অবহিতকরণ শীর্ষক প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল বিষয়ক পাঁচদিনব্যাপী প্রশিক্ষাণপ্রাপ্ত জামালপুর জেলার ৯০ জন উদ্যোক্তার মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

জামালপুরে বিসিক শিল্পনগরীতে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) জামালপুর জেলা কার্যালয়ে ২৫ আগস্ট, সোমবার বিকালে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নাসিব কেন্দ্রীয় সংস্কার কমিটির আহ্বায়ক ও ব্র্যান্ড অব বাংলাদেশ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মির্জা মাসুদুর রহমান, অনুষ্ঠানের সভাপতি নাসিব জেলা শাখার সভাপতি মো. এনামুল হক খান মিলন ও আমন্ত্রিত অতিথি জামালপুর বিসিকের সহকারী মহা-ব্যবস্থাপক সম্রাট আকবর উদ্যোক্তাদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন। এ সময় নাসিব জামালপুর জেলা শাখার সহ-সভাপতি সাইদা বেগম শ্যামা, পরিচালক শিলা আহামেদ, শামীমা বেগম রুবি ও ফরাস উদ্দিন লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) জামালপুর জেলা শাখার সার্বিক সহযোগিতায় দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কার্যালয়ের অডিটোরিয়ামে ২৫ মে, রবিবার থেকে ২৯ মে, বৃহস্পতিবার পর্যন্ত উদ্যোক্তাদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। হস্তশিল্প পাটপণ্য, ব্লক বাটিক ও পার্লার- এই তিন বিষয়ে জামালপুর জেলার ৯০ জন নারী-পুরুষ উদ্যোক্তা এই প্রশিক্ষণ গ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল প্রশিক্ষণ সনদ পেল জামালপুরের ৯০ উদ্যোক্তা

আপডেট সময় ১০:৩৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫