ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুরে শিশু ধর্ষণের প্রতিবাদে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

 মেলান্দহ : শিশু ধর্ষণের প্রতিবাদে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

গাজীপুরের কালিয়াকৈরে এক মাদরাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামালপুরের মেলান্দহে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-জাবিপ্রবি’র শিক্ষার্থীরা। ১৭ অক্টোবর, শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিল করেন।

রাত ১০টার দিকে শিক্ষার্থীদের একটি মিছিল ছাত্রহল থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ফলপ্রসূ ব্যবস্থা না নেয়া হলে আরও কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।

সিএসই বিভাগের শিক্ষার্থী ফাহাদ বলেন, আমরা জাবিপ্রবির ছোট জায়গা থেকে প্রতিবাদের ভাষায় এই সব ধর্ষকদের ফাঁসি চাই। ধর্ষকদের আর কোন পরিচয় থাকতে পারে না। দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

জাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব যিনাত মিয়া আজিজুল বলেন, একজন নয়, দু’জন নয় এগিয়ে আসতে হবে সবাইকে। প্রশাসনের টনক নড়াতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকদের আটক করতে হবে। আর সাতদিনের মধ্যে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় তাহলে আন্দোলন চলমান থাকবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লিটন আকন্দ বলেন, একটি ধর্মীয় ও সমন্বিত সমাজে এমন অপকর্ম মেনে নিতে পারি না। ইন্টেরিমকে দ্রুত তদন্ত সুনিশ্চিত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাই।

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

গাজীপুরে শিশু ধর্ষণের প্রতিবাদে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আপডেট সময় ১০:৩৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫