ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

মাদারগঞ্জে বন্যা মোকাবেলায় আগাম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাদারগঞ্জ : প্রশিক্ষণ কর্মশালায় ইউএনও নাদির শাহ ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় স্থানীয় জনগণের জন্য বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি বিষয়ক কনসালটেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর, শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্প-ডিডিএম কম্পোনেন্টের আওতায় ইফাদ ও রাইমসের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (এম.আই.এম) নিতাই চন্দ্র দে সরকার। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধিদপ্তরের উপ-পরিচালক (এম.আই.এম) দিলীপ কুমার শাহা ও রাইমসের টেকনিক্যাল কর্মকর্তা আসিফ মাহমুদ অনিক।

কর্মশালায় বন্যা পূর্বাভাস, স্থানীয় পর্যায়ে আগাম সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থাপনা, স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি কমানোর কৌশল এবং দুর্যোগকালীন সময়ে প্রস্তুতির বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

দিনব্যাপী কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ইমাম, স্বেচ্ছাসেবক, শিক্ষক, কৃষক ও এনজিও প্রতিনিধিসহ ৪১ জন প্রশিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে বন্যা মোকাবেলায় আগাম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫