ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

তারেক রহমানের দূরদর্শিতায় স্বৈরশাসকের পতন হয়েছে : শামীম তালুকদার 

সরিষাবাড়ী : বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শিতায় স্বৈরশাসকের হাত থেকে জাতি আজ মুক্তি পেয়েছে। বাংলাদেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে।

১৭ অক্টোবর, শুক্রবার রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় উপজেলা বিএনপির উদ্যোগে বিবিসি বাংলায় দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতকার বড়পর্দায় প্রদর্শন অনুষ্ঠানে এসব কথা বলেন শামীম তালুকদার।

শামীম তালুকদার আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার জন্য বিদেশে থেকেও সমগ্র বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনকে সুসংগঠিত করতে সক্ষম হয়েছেন। দেশ থেকে স্বৈরশাসকের পতন ঘটানোর ভূমিকা রেখেছেন। তারেক রহমানের ৩১ দফা জনগণ গ্রহণ করেছে। জনগণের ভোটে আগামীদিনে বিএনপি সরকার গঠন করলে ন্যায়, নীতি ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।

সরিষাবাড়ী : বিবিসি বাংলায় দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতকার বড়পর্দায় দেখতে ভিড় জমে যায়। ছবি : বাংলারচিঠিডটকম

উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচনে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের মনোনয়ন ভাবনা, সরকার গঠন ও দেশ পরিচালনায় সুস্পষ্ট ধারণা সম্পর্কে জানা জরুরি। বিবিসি বাংলায় তিনি যে সাক্ষাতকার দিয়েছেন তা গুরুত্বপূর্ণ বিধায় সবার জ্ঞাতার্থে এটি প্রদশর্নের উদ্যোগ নেয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ পাঁচ শতাধিক সাধারণ মানুষ অংশ নিয়ে বিবিসি বাংলায় দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতকার বড়পর্দায় দেখেন।

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

তারেক রহমানের দূরদর্শিতায় স্বৈরশাসকের পতন হয়েছে : শামীম তালুকদার 

আপডেট সময় ১০:১৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫