ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোপালগঞ্জে নৃশংস হামলার প্রতিবাদে জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

জামালপুর : জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল : বাংলারচিঠিডটকম

১৬ জুলাই, বুধবার গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ‘পদযাত্রা অনুষ্ঠানে’ নিষিদ্ধ সংগঠন আওয়ামী-ছাত্রলীগ সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখা।

১৭ জুলাই, বৃহস্পতিবার বিকালে জামালপুর শহরের বকুলতলা মোড়ে বিক্ষোভ মিছিলপূর্ব এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা শাখার সেক্রেটারি আইনজীবী আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুলতান মাহমুদ, শহর শাখার সেক্রেটারি অধ্যক্ষ মিছবাহুর রহমান কাওছার, ছাত্রশিবির জেলা শাখার সেক্রেটারি আসাদুল ইসলাম, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি অধ্যক্ষ জিয়াউল কবির, জেলা বায়তুলমালের সেক্রেটারি আইনজীবী ছামিউল হক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মানুষের নাগরিক অধিকার সাম্য এবং মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য সংবিধান সংস্কার অপরিহার্য। জুলাই যোদ্ধাদের উপর আক্রমণকারীদের উদ্দেশ্যে হুশিয়ার করে বক্তারা বলেন, এই তরুণ সমাজকে রুখা যাবে না। তাদের কার্যক্রম বন্ধ করা যাবে না।

তারা আরও বলেন, গোপালগঞ্জের নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে, বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। একই সাথে প্রশাসনকে অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সাথে এই ধরনের ঘটনা মোকাবেলা করার আহবান জানান তারা।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী জেলা ও শহর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

গোপালগঞ্জে নৃশংস হামলার প্রতিবাদে জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ১২:৩৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫