ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি : আওয়ামী লীগনেতা জলিলের বিরুদ্ধে থানায় অভিযোগ

জামালপুর : ঘটনাস্থল বানারেরপাড় মোনাকোসা সকাল বাজারে আকবর আলীর চায়ের হোটেল। ইনসেটে আওয়ামী লীগনেতা আব্দুল জলিল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় মোনাকোসা সকাল বাজার এলাকায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে কটূক্তি ও কারানির্যাতিত বিএনপির সমর্থক সুলতান মাহমুদকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ নেতা জলিলের বিরুদ্ধে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন ওই বিএনপি সমর্থক।

১৩ জুন, শুক্রবার সকালে রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় মোনাকোসা সকাল বাজারে স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধের সাথে জড়িত আব্দুল জলিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।

জানা গেছে, ৩০ মে, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় মোনাকোসা সকাল বাজারে আকবর আলীর হোটেলে চায়ের আড্ডায় আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল বিএনপিনেতা সুলতান মাহমুদকে উদ্দেশ্য করে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কূরুচিপূর্ণ বক্তব্য দেন। এ সময় স্থানীয় এলাকাবাসী ও বিএনপি নেতা-কর্মীরা সোখানে উপস্থিত ছিলেন।

পরে ওই আওয়ামী লীগ নেতার এমন মন্তব্যের প্রতিবাদ করলে তিনি উপস্থিত সুলতান মাহমুদসহ বিএনপি নেতা-কর্মীদের প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় বিএনপিনেতা সুলতান মাহমুদ জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ প্রসঙ্গে অভিযোগকারী সুলতান মাহমুদ বলেন, বর্তমান সময়েও ফ্যাসিস্ট আওয়ামী লীগনেতার এরকম মন্তব্য আমাদের ভাবিয়ে তুলছে। তাহলে কি স্বৈরাচারেরা এখনও তাদের ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি অবিলম্বে ওই আওয়ামী লীগনেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি সরোয়ার আলম বলেন, বিষয়টি শুনেছি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগনেতা আব্দুল জলিল এ প্রতিবেদককে বলেন, আমি এমন কোন মন্তব্য করিনি। বরং শেখ হাসিনা আওয়ামী লীগ নেতা-কর্মীদের রেখে দেশ ছেড়ে পালিয়েছে। তাকে নিয়ে কথা বলেছি।

জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর আশেকীন এ প্রতিবেদককে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি : আওয়ামী লীগনেতা জলিলের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট সময় ১০:১০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫