ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জামালপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিট সেক্রেটারিকে অপসারণ, প্রতিবাদে স্মারকলিপি পেশ

জামালপুর : স্মারকলিপি পেশ করেন বিএনপিনেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদককে অবৈধভাবে অপসারণ করার প্রতিবাদে স্মারকলিপি পেশ করা হয়েছে। ১৮ মে রবিবার দুপুরে এ উপলক্ষ্যে আজীবন সদস্য, রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট ও জামালপুরবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।

জামালপুর শহরের দেওয়ানপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, রিজভী আল জামালী রনজুকে সাধারণ সম্পাদক করে ৩০ এপ্রিল বুধবার রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট নতুন এডহক কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় রেড ক্রিসেন্ট। কিন্তু হঠাৎ করেই অনিয়ম, দুর্নীতি করে অবৈধভাবে তাকে অপসারণ করে ১৫ মে বৃহস্পতিবার সাবেক উপ-যুবপ্রধান মো. খায়রুল ইসলাম লিয়নকে সেক্রেটারি পদে অন্তর্ভূক্ত করা হয়েছে। আওয়ামী লীগের দোসর ও বিএনপির বহিষ্কৃতদের কমিটিতে অন্তুর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

পরে রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠনে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে জেলা প্রশাসক হাছিনা বেগমের মাধ্যমে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বরাবর স্মারকলিপি স্মারকলিপি পেশ করা হয়।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জামালপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিট সেক্রেটারিকে অপসারণ, প্রতিবাদে স্মারকলিপি পেশ

আপডেট সময় ০৯:১৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫