ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী
উপজেলা বিএনপিকে না জানিয়ে বহিষ্কৃত নেতাকে নিয়ে পথসভা

সাবেক আইজিপি কাইয়ুমকে নিয়ে বকশীগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ : আব্দুল কাইয়ুমকে নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম উপজেলা বিএনপিকে না জানিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা ও আওয়ামী লীগের দোসরদের নিয়ে পথসভা করায় চটেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। এ নিয়ে ৭ মে বুধবার দুপুর ১২টায় বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি সংবাদ সম্মেলন করেছে।

পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাবেক আইজিপি আব্দুল কাউয়ুমের কর্মকাণ্ডে ক্ষোভের কথা তুলে ধরেন বিএনপির নেতৃবৃন্দ। এ সময় বিএনপি থেকে বহিষ্কার হওয়া নেতাদের তালিকাও প্রকাশ করেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, গত ৫ মে সোমবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম উপজেলা বিএনপিকে পাশ কাটিয়ে বহিষ্কৃত বিএনপিনেতা আব্দুর রউফ তালুকদার ও আওয়ামী লীগের দোসরদের সঙ্গে নিয়ে পথসভা করেন। এর আগে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম বিএনপি অফিসে আসার জন্য। কিন্তু তিনি বিএনপিকে না জানিয়ে উল্টো বিতর্কিতদের সঙ্গে নিয়ে পথসভায় যোগ দেন। যাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে তাকে নিয়ে পথসভা ও সমাবেশ করায় উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।

তিনি আরও বলেন, সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম বিএনপিকে বিভাজনের চেষ্টা করছেন। দয়া করে বিএনপিকে নিয়ে খেলবেন না। মূলধারার সঙ্গে থেকে আপনাকে রাজনীতি করতে হবে।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, জ্যেষ্ঠ সহ-সভাপতি হাসিবুল ইসলাম সনজু, যুগ্মসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কারী, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি ছানু সওদাগর, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, যুগ্মসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগরসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

উপজেলা বিএনপিকে না জানিয়ে বহিষ্কৃত নেতাকে নিয়ে পথসভা

সাবেক আইজিপি কাইয়ুমকে নিয়ে বকশীগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৬:১৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫