ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

জামালপুরে আইনজীবী ও তাদের কৃতী সন্তানদের সংবর্ধনা

জামালপুর : আইনজীবীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে আইনজীবীদের আইন পেশায় ৪০ বছরপূর্তি ও আইনজীবীদের কৃতী সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৫ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ উপলক্ষে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা আইনজীবী সমিতি।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী মো. গোলাম নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জাহাঙ্গীর আলম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন। এছাড়াও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আইনজীবী নওয়াব আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, আইনজীবী আমান উল্লাহ আকাশ প্রমুখ।

বক্তারা বলেন, আইনজীবীরা তাদের পেশাগত দায়িত্ব ছাড়াও সামাজিক উন্নয়ন কর্মকান্ডে নিবিড়ভাবে জড়িত থাকেন। আইন পেশায় আইনজীবীদের ৪০ বছরপূর্তি উপলক্ষে তাদের সংবর্ধনা আয়োজন মহতি উদ্যোগ। পাশাপাশি আইনজীবীদের কৃতী সন্তানদেরও সংবর্ধনা দেওয়ার উদ্যোগটি নি:সন্দেহে অনুপ্রেরণামূলক। পরে আইন পেশায় ৪০ বছরপূর্তি হওয়ায় ১৮ জন আইনজীবী ও আইনজীবীদের ৩৮ জন কৃতী সন্তানকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জামালপুরে আইনজীবী ও তাদের কৃতী সন্তানদের সংবর্ধনা

আপডেট সময় ০৭:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫