ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

জামালপুরে গণতন্ত্র মঞ্চের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুর : ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক, কর্মজীবী, শ্রমজীবী নেতৃবৃন্দের সম্মানে গণতন্ত্র মঞ্চের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ  বুধবার বিকালে জামালপুর শহরের সৈয়দ আলী মন্ডল কমিউনিটি সেন্টারে গণতন্ত্র মঞ্চ জামালপুর জেলা শাখা এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।

গণতন্ত্র মঞ্চ জামালপুর জেলা শাখার সমন্বয়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি জামালপুর জেলা শাখার সভাপতি মো. আমির উদ্দিনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন গনতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।

এছাড়াও গণতন্ত্র মঞ্চ জামালপুর জেলা শাখার সহ-সমন্বয়ক, ভাসানী অনুসারী পরিষদ জামালপুর শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান বাদল তালুকদার, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আইনজীবী তাজউদ্দীন সবুজ, ভাসানী অনুসারী পরিষদ জামালপুর জেলা শাখার সদস্য সচিব মাহবুব আলম খান দীপু, জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি আইনজীবী আব্দুল আউয়াল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল,  আইনজীবী নজরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেস জামালপুর জেলা শাখার সভাপতি আবু সায়েম মোহাম্মদ সা-আদাত উল-করীম, সরকারি জাহেদা সফির মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ, গণঅধিকার পরিষদের নেতা মেহেদী হাসান নাঈম, নাগরিক কমিটির নেতা খলিলুর রহমান, এনামুল হক, আমার বাংলাদেশ (এবি) যুবপার্টির নেতা শিহাব হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, অন্যায়, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলকে ভূমিকা রাখতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে। বাংলাদেশের স্বার্থ রক্ষায় বৈদেশিক আগ্রাসন মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ করতে সকল দলকে এক কাতারে আসতে হবে। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে গণতন্ত্র মঞ্চের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫