ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

ব্যাঙ্গালুরুর কাছে হেরে আইপিএল শুরু চ্যাম্পিয়ন কলকাতার

বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে হেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।

২২ মার্চ শনিবার রাতে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্যাঙ্গালুরুর কাছে ৭ উইকেটে হেরেছে কলকাতা।

ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় কলকাতা। ওপেনার কুইন্টন ডি কক ৪ রানে আউট হন।

দ্বিতীয় উইকেটে ৫৫ বলে ১০৩ রানের জুটি গড়েন আরেক ওপেনার সুনীল নারাইন ও আজিঙ্কা রাহানে। ৫টি চার ও ৩টি ছক্কায় ২৬ বলে নারাইন ৪৪ রানে আউট হলেও হাফ-সেঞ্চুরির স্বাদ নেন অধিনায়ক রাহানে। ৬টি চার ও ৪টি ছক্কায় ৩১ বলে ৫৬ রান করেন তিনি।

দলীয় ১০৯ রানের মধ্যে নারাইন ও রাহানের বিদায়ের পর মিডল অর্ডারে আঙ্করিশ রাঘুভাংশির ৩০ রানের সুবাদে ২০ ওভারে উইকেটে ১৭৪ রানের সংগ্রহ পায় কলকাতা। ব্যাঙ্গালুরুর স্পিনার ক্রুনাল পান্ডিয়া ৩ উইকেট নেন।

জবাবে ব্যাঙ্গালুরুকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। উদ্বোধনী জুটিতে ৫১ বলে ৯৫ রান যোগ করেন তারা। হাফ-সেঞ্চুরি তুলে ৫৬ রানে আউট হন সল্ট। তার ৩১ বলের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা ছিল।

এরপর দেবদূত পাড্ডিকাল ১০ ও অধিনায়ক রজত পাতিদার ৩৪ রানে আউট হলে লিয়াম লিভিংস্টোনকে নিয়ে ২২ বল হাতে রেখেই ব্যাঙ্গালুরুর জয় নিশ্চিত করেন কোহলি। ৪টি চার ও ৩টি ছক্কায় কোহলি ৩৬ বলে ৫৯ এবং লিভিংস্টোন ৫ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন।

ম্যাচের আগে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে পারফর্ম করেন কলকাতার কর্ণধার ও বলিউড তারকা শাহরুখ খান, দিশা পাটানি, সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ব্যাঙ্গালুরুর কাছে হেরে আইপিএল শুরু চ্যাম্পিয়ন কলকাতার

আপডেট সময় ০৮:৫৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫