ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

১৫ ফেব্রুয়ারি থেকে প্রস্তুতি শুরু বাংলাদেশ দলের

মিরপুরে পাঁচ দিনের অনুশীলন শেষে ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুবাই পৌঁছে এক দিন বিশ্রাম নেবে টাইগার বাহিনী। এরপর ১৫ ফেব্রুয়ারি শনিবার থেকে মূল অনুশীলন শুরু হবে তাদের। এ দিকে ঢাকা ছাড়ার আগে দলের সহ-অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করেছে বিসিবি।

এতে চ্যাম্পিয়নস ট্রফিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে মাঠে থাকবেন মিরাজ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে দলের সঙ্গে থাকতে পারেননি নিয়মিত অধিনায়ক শান্ত। সেই সিরিজে মূল অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন মিরাজ।

এবারের চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। প্রধান কোচ ফিল সিমন্সের মতো অধিনায়ক শান্তও ট্রফি জয়ে চোখ রেখেছেন। এই একটি লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে টাইগার বাহিনী অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন তারা। জাতীয় দলের হাত ধরে এখন পর্যন্ত বৈশ্বিক কোনো শিরোপা জেতেনি বাংলাদেশ। এবার সেই শূন্যস্থান শান্ত বাহিনী পূরণ করতে পারেন কি না, সেটিই এখন সময়ের অপেক্ষা। তবে প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছেন লাল-সবুজের প্রতিনিধিরা। ঘরের মাটিতে পাঁচ দিনের ক্যাম্প করেছে বাংলাদেশ দল।

এবারের টুর্নামেন্ট হাইব্রিড মডেলে হওয়ার কারণে টাইগারদের দুটি ভিন্ন দেশে গিয়ে প্রস্তুতি নিতে হবে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেজন্য শান্তদের আগে দুবাই ভ্রমণ করতে হয়েছে। বাংলাদেশের অনুশীলন শনিবার থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত চলবে। এরপর সোমবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। তারপর দুদিন অনুশীলন চালিয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

ভারত ম্যাচ শেষে ২১ ফেব্রুয়ারি দুবাই থেকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে উড়াল দেবে শান্ত বাহিনী। সেখানে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন শান্তরা। তার আগে রাওয়ালপিন্ডিতে চলবে অনুশীলন। এরপর ২৭ ফেব্রুয়ারি প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫ ফেব্রুয়ারি থেকে প্রস্তুতি শুরু বাংলাদেশ দলের

আপডেট সময় ১০:০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫