বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি বুধবার বিকালে জামালপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
আইনজীবী ফোরাম জামালপুর জেলা শাখার সহ-সভাপতি আইনজীবী মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাখেন আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো. দিদারুল ইসলাম দিদার, নওয়াব আলী, মো. ফজলুল হক, মো. আনিছুজ্জামান গামা, মো. মোকাম্মেল হক, মো. নজরুল ইসলাম মোহন, মো. রফিকুল হক, মো. মোবারক হোসেন, রিশাদ রেজোয়ান বাবু প্রমুখ আইনজীবীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর সাধারণ মানুষের মত আইনজীবীরাও আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছেন। এ কারণে তারা এখন প্রকাশ্যে আসতে পারেন না। পালিয়ে বেড়াচ্ছেন। শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
আসমাউল আসিফ, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 



















