ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

জামালপুরে জুলাই বিপ্লবের ঘোষণার পক্ষে লিফলেট বিতরণ

জামালপুর : জুলাই বিপ্লবের ঘোষণার দাবির পক্ষে লিফলেট বিতরণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনসমর্থন সৃষ্টিতে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ১২ জানুয়ারি রবিবার দুপুরে জামালপুর শহরের বিভিন্ন স্থানে তারা এ কর্মসূচি পালন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমানের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস, মুখ্য সংগঠক আব্দুর রহিম রবিন, মুখপাত্র মাহমুদুল হাসান বিবেক, জাতীয় নাগরিক কমিটি জামালপুর জেলা শাখার হিফজুর রহমান বকুল, আরাফাত হোসেন শাকিল, নুরনবী, সম্রাটসহ অন্যান্যরা নেতৃবৃন্দ অংশ নেন। তারা জামালপুর শহরের ফৌজদারি মোড় থেকে জেলা জজ আদালত এলাকা পর্যন্ত সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ, পথচারীদের কাছে লিফলেট বিতরণ করে জুলাই বিপ্লবের ঘোষণার ব্যাপক প্রচারণা চালান।

জামালপুর : জুলাই বিপ্লবের ঘোষণা বাস্তবায়নের দাবিতে প্রচারণা অনুষ্ঠানে কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

লিফলেট বিতরণ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য লুৎফর রহমান বলেন, জুলাই প্রক্লেমেশনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি করি। সেটি থেকে ঘোষণা দেই যে, দুই হাজারেরও অধিক শহীদের বিনিময়ে ৫ আগস্টের পরে যে সরকার গঠিত হল, দেশের নতুন একটি বাস্তবতা তৈরি হল। এই শহীদদের একটি স্বীকৃতি দরকার। এই অভূতপূর্ব যে গণঅভ্যূত্থান বা বিপ্লব, এই বিপ্লবের একটি স্বীকৃতি দরকার। সেই স্বীকৃতির লক্ষ্যে আমরা জুলাই ঘোষণাপত্রের দাবি জানাই।

তিনি আরও বলেন, সরকার আন্তরিকতার সাথে সেটিকে গ্রহণ করেছেন। আমরা চাই, যে অভ্যূত্থানটি হয়েছে সরকার সে অভুত্থানের একটি আনুষ্ঠানিক স্বীকৃতি দিবে। লিফলেট বিতরণে তারা জুলাই অভ্যূত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করাসহ ৭ দফা দাবি তুলে ধরেন।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

জামালপুরে জুলাই বিপ্লবের ঘোষণার পক্ষে লিফলেট বিতরণ

আপডেট সময় ০৮:০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫