ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

যমুনা সারকারখানার সিবিএ নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি যমুনা সারকারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

৩০ ডিসেম্বর সোমবার রাতে তারাকান্দি যমুনা সারকারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের হল মিলনায়তন এ অনুষ্ঠান হয়েছে।

সাবেক কমিটির সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য চাঁন মিয়া চানু।

এ সময় যমুনা সারকারখানা সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) আশরাফুল ইসলাম, নির্বাচন পরিচালনা সাব-কমিটির প্রধান আবু সাঈদ,উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, সাধারণ সম্পাদক রন্জু আহমেদ, আওনা ইউনিয়ন বিএনপির আহবায়ক সুরুজ্জামান, যমুনার শ্রমিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদারসহ নির্বাচিত কমিটির অন্যান্যান নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন।

জানা যায়, চলতি বছরের এপ্রিলে আওয়ামী লীগ মনোনীত প্যানেল থেকে রবিউল ইসলাম সভাপতি ও শাহজাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরইমধ্যে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ফলে সিবিএ কার্যক্রম নিস্ক্রিয় হয়ে পড়ে। চলমান পরিস্থিতিতে রবিউল-শাহজাহান ছাড়া অন্য ২১ সদস্য গত ১১ নভেম্বর পদত্যাগ করেন। ফলে সিবিএ কমিটি ভেঙে যাওয়ায় সভাপতি-সম্পাদক পদসহ নতুন কমিটি গঠনের লক্ষ্যে কারখানা কর্তৃপক্ষ নির্বাচন কমিশন গঠন করে।

এরপর নির্বাচন পরিচালনা সাব- কমিটির চেয়ারম্যান আবু সাঈদ চলতি মাসের ৫ ডিসেম্বর অনাড়ম্বর পরিবেশে তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে শফিকুল -মোরশেদ প্যানেলে ২৩ পদের বিপরীতে ২৩ জন মনোনয়ন সংগ্রহ করেন। ১১ ডিসেম্বর ২৩ জন মনোনয়ন জমা দেয়। আরো কোনো প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় বৈধ ২৩ জন প্রার্থীকে সোমবার বিকালে সরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন পরিচালনা সাব- কমিটির প্রধান আবু সাঈদ।

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

যমুনা সারকারখানার সিবিএ নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

আপডেট সময় ১১:৪১:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪