ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

যমুনার সিবিএ নির্বাচনে সভাপতি শফিকুল ইসলাম, সম্পাদক মোরশেদ আলম তালুকদার নির্বাচিত

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহৎ শিল্প কারখানা যমুনা সারকারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের (জেএফসিএল-সিবিএ) নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৯ ডিসেম্বর রবিবার বিকালে শফিকুল ইসলাম- মোরশেদ আলম তালুকদার সমর্থিত বিএনপি প্যানেলের ২৩ পদের বিজয়ীদের বেসরকারিভাবে ঘোষণা করা হয়।

সিবিএ সূত্র জানায়, চলতি বছরের এপ্রিলে আওয়ামী লীগ মনোনীত প্যানেল থেকে রবিউল ইসলাম সভাপতি ও শাহজাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরই মধ্যে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ফলে সিবিএ এর কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়ে। চলমান পরিস্থিতিতে রবিউল-শাহজাহান ছাড়া অন্য ২১ সদস্য গত ১১ নভেম্বর পদত্যাগ করেন। ফলে সিবিএ কমিটি ভেঙে যাওয়ায় সভাপতি-সম্পাদক পদসহ নতুন কমিটি গঠনের লক্ষ্যে কারখানা কর্তৃপক্ষ নির্বাচন কমিশন গঠন করে।

এরপর নির্বাচন পরিচালনা উপ-কমিটির চেয়ারম্যান আবু সাঈদ চলতি মাসের ৫ ডিসেম্বর অনাড়ম্বর পরিবেশে তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে শফিকুল-মোরশেদ প্যানেলে ২৩ পদের বিপরীতে ২৩ জন মনোনয়ন সংগ্রহ করেন। ১১ ডিসেম্বর ২৩ জন মনোনয়ন জমা দেন। আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বৈধ ২৩ জন প্রার্থীদের বেসরকারিভাবে নির্বাচিত করা হয়।

সিবিএ এর অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- কার্যকরী সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি (শ্রম কল্যাণ) ফারুক আহমেদ, সহ-সভাপতি (পরিবেশ ও স্বাস্থ্য) মীর নুর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক (আইন) আকন্দ মো. সিকান্দার আলী, যুগ্ম সম্পাদক (পরিবেশ ও স্বাস্থ্য) হেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক (আপ্যায়ন) কামরুজ্জামান টুকন, সহ-সাধারণ সম্পাদক (সমাজ কল্যাণ) সৈয়দ নুরুল আলম, অর্থ সম্পাদক মোদাসসির রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক আব্দুল গণি, সহ-দপ্তর সম্পাদক আবু বককার, ক্রীড়া সম্পাদক গোড়াকেশ সাহা, সহ-ক্রীড়া সম্পাদক মারুফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী, প্রচার সম্পাদক আব্দুর রশিদ (২), সহ-প্রচার সম্পাদক গোলাম মোস্তফা (২), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবির উদ্দিন, শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন, আইন ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান।

তারাকান্দি সিবিএ নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবু সাইদ (মাষ্টার অপারেটর) বলেন, তারাকান্দি যমুনা সারকারখানা শ্রমিক কর্মচারী নির্বাচনে একক প্যানেল ২৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। অন্য প্রতিদ্বন্দ্বী মনোনয়নপত্র সংগ্রহ না করায় ২৯ ডিসেম্বর রবিবার বিকালে নির্বাচন পরিচালনা উপ-কমিটি-২০২৪ এর সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ২৩ জন বৈধ প্রার্থীকে বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

যমুনার সিবিএ নির্বাচনে সভাপতি শফিকুল ইসলাম, সম্পাদক মোরশেদ আলম তালুকদার নির্বাচিত

আপডেট সময় ১০:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪