ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

জামালপুরে জাস্টিস ‘ল’ চেম্বার উদ্বোধন

জাস্টিস 'ল' চেম্বারের আইনজীবী নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের নতুন হাই স্কুল মোড় কলেজ রোডে একটি আইনী সহায়তাকারী প্রতিষ্ঠান জাস্টিস ‘ল’ চেম্বারের উদ্বোধন করা হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার রাতে এ জাস্টিস ‘ল’ চেম্বারের উদ্বোধন করা হয়।

জাস্টিস ‘ল’ চেম্বারের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ আনোয়ার হোসাইন লিটনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও জাস্টিস ‘ল’ চেম্বারের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এসময় জামালপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইনজীবী মো. গোলাম নবী, আইনজীবী মো. গোলাম মোস্তফা, আইনজীবী কামাল হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলনেতা নুরুল মোমেন আকন্দ কাওছার, মরহুম আইনজীবী আনোয়ারুল করিম শাজাহানের বড় ছেলে প্রবাসী এহসানুল করিম মেহেদী, ব্যবসায়ী রাহাত কবির লালন, ব্যবসায়ী আনোয়ারুল সাদাত কাপফা-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাস্টিস ‘ল’ চেম্বারের চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ আনোয়ার হোসাইন লিটন বলেন, আইনি সেবা একটি মহৎ সেবা। এই মহৎ সেবা যেন সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি। সেই সাথে সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করছি।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

জামালপুরে জাস্টিস ‘ল’ চেম্বার উদ্বোধন

আপডেট সময় ০৮:৩৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪